ফটো গ্যালারি
ডাক্তারের চেম্বার, চিকিৎসা কার্যক্রম, সেমিনার ও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর ছবি এক জায়গায়।
3 টি ছবি উপলব্ধ
বিশেষ
শহীদ আবু সাঈদ ও ৩৬ জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে গোমতী হাসপাতালে শোক সভা ও দোয়া মাহফিল
কুমিল্লার গোমতী হাসপাতালে শহীদ আবু সাঈদ এবং ৩৬ জুলাই ২০২৪ সালের 'জুলাই বিপ্লবের শহীদ'দের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাজমুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. মো. মুজিবুর রহমান এবং মেডিসিন বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. মো. শাহ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা আবু নোমান। দোয়া মাহফিল পরিচালনা করেন হাসপাতালের ইমাম হাফেজ মাওলানা ইউসুফ। সভায় বক্তারা ৩৬ জুলাই সকল শহীদদের আত্মত্যাগ ও তাদের রুহের মাগফিরাত কামনায় গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
বিশেষ
গোমতী হাসপাতালের সিইও ডা. মুজিবুর রহমান স্যারের জন্মদিন উদযাপন
গোমতী হাসপাতালের সম্মানিত সিইও, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডা. মুজিবুর রহমান স্যার এর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে হাসপাতালের কর্মকর্তারা। তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্যারের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন। কর্মকর্তারা বলেন, "স্যার, আপনার নেতৃত্বে গোমতী হাসপাতাল এগিয়ে যাবে আরও অনেক দূর।"
বিশেষ
অধ্যাপক ডা. খালেদ মাহমুদ স্যারের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা
অধ্যাপক ডা. খালেদ মাহমুদ স্যারের জন্মদিন উপলক্ষে গোমতী হাসপাতালের সিইও ডা. মুজিবুর রহমান স্যার ও হাসপাতালের কর্মকর্তারা স্যারকে ফুলের শুভেচ্ছা জানান ও মিষ্টি মুখ করান। হাসপাতালের কর্মকর্তা, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং উষ্ণতা ও আনন্দের সাথে দিনটি উদযাপন করেন। এই উদযাপন চিকিৎসা সম্প্রদায়ের মধ্যে ভাগাভাগি করা শক্তিশালী বন্ধন ও সম্মানকে প্রতিফলিত করে।